গত হল বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক

Liberty News Desk
ফাইল ছবি

২০১০ সালের ১৫ জুলাই আজকের এই দিনে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদ।

আজ তাঁর ১৫ তম মৃত্যুবার্ষিকী। বুলবুল আহমেদের আসল নাম তাবাররুক আহমেদ। মা-বাবা আদর করে ডাকতেন বুলবুল।

‘ইয়ে করে বিয়ে’ (১৯৭৩) ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। ‘দেবদাস’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘মোহনা’, ‘মহানায়ক’ সহ বহু ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। পেয়েছেন চারবার জাতীয় পুরস্কার। টিভিতে ‘এই সব দিনরাত্রি’, ‘বরফ গলা নদী’ সহ বহু একক ও ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করেছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন