ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান একসময় অভিনেতা আরশ খানের কাছে ঠাট্টার পাত্র ছিলেন। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বদলে গেছে অনেক হিসাব-নিকাশ। ক্যারিয়ারেও এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এবং তার ছবিগুলো দর্শক মহলে তুমুল সাড়া ফেলছে। আরশ খান নিজেও এখন শাকিব খানের একজন মুগ্ধ দর্শক।
নিজের ফেসবুক হ্যান্ডেলে আরশ খান লিখেছেন, ‘উপহাসে আমার এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না। শাকিব খান নামটা শুনলে একসময় মজা করা আমি আজ লাইনে দাঁড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন, আজ যারা আপনার ওপর হাসে তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান হবে।’
আরশ খান বর্তমানে নিজেও নানা ধরনের উপহাস ও সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার বিরুদ্ধে সহকারীকে মারধর, গালাগাল এবং পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছেন মিজান ও আশরাফুল নামের দুই তরুণ। এমন পরিস্থিতিতে আরশ খানের শাকিব খানকে নিয়ে এই উপলব্ধি আরও তাৎপর্যপূর্ণ। তিনি হয়তো নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে পাল্টে যেতে পারে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






