‘তাণ্ডব’ পাইরেসির মুলহোতা গ্রেপ্তার

Liberty News Desk

প্রেক্ষাগৃহে যখন দাপিয়ে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’, তখনই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির পাইরেটেড এইচডি সংস্করণ। এরপরই আইনের আশ্রয় নেন সিনেমাটির নির্মাতা-প্রযোজক। আর দ্রুততম সময়ের মধ্যেই ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মুলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম টিপু সুলতান (৩৬)। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র।

এর আগে, তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন