সন্তান পালনে বাবাকেও এগিয়ে আসতে হয় : সন্দীপ্তা

Liberty News Desk

ওপার বাংলার ‘নবীনা’ সিনেমা হলের পাশে এক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র ‘আপিস’-এর ট্রেলার ও মিউজিক লঞ্চ অনুষ্ঠান। সাহিত্যিক বাণী বসুর ছোট গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেনের মতো গুণী অভিনেত্রীরা।

ছবিটির দুই পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ বলেন, ‘বাণী বসুর এই গল্প যুগ যুগ ধরে প্রাসঙ্গিক। এখন অনেক বাড়িতেই বাচ্চাকে দেখার জন্য ন্যানি থাকেন। ন্যানি না থাকলে মাকেই দেখতে হয় বাচ্চাকে।’

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, ‘বাণী বসুর গল্পের অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। একসঙ্গে কাজ করলাম দারুণ লাগছে ছবিটায় আমি পরিচারিকা ছিলাম। অভিজিৎদা ক্যামেরার ওপারে ছিলেন আমি এপারে।’

এদিকে সন্দীপ্তার ভাষ্যে, ‘ ‘আপিস’ সাম্যবাদের কথা বলে। নারী-পুরুষের সমান অধিকারের কথা বলে। কেবল একজন মায়ের দায়িত্ব থাকে না সবটা সামলানোর। বাবাকেও এগিয়ে আসতে হয়, এই ছবি কঠিন বার্তা দিতে চেয়েছে।’

প্রসঙ্গত, ছবিটি আজকের সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। যেখানে বাবা-মা দুজনেই কর্মজীবী এবং সন্তানকে দেখভালের জন্য ন্যানির ওপর নির্ভরশীল। কিন্তু যখন ন্যানি ছুটিতে যান, তখন কি মাকেই অফিসের কাজ ফেলে বাচ্চার কাছে থাকতে হবে? কেন কেবল মাকেই এই দায়িত্ব নিতে হবে, বাবা কেন নয়? এমন অসংখ্য প্রশ্ন নিয়েই হাজির হয়েছে ‘আপিস’।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন