টানা চতুর্থ মাস রপ্তানি আয় কমল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

নভেম্বরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম। এতে করে টানা চার মাস ধরে রপ্তানি আয়ে পতন অব্যাহত থাকল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইপিবির হিসাব অনুযায়ী, চলতি মাসেও রপ্তানিতে সবচেয়ে বড় অবদান এসেছে তৈরি পোশাক খাত থেকে। নভেম্বরে প্রস্তুত পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ শিল্প, জাহাজ এবং চিংড়ি পণ্য—এসব খাত থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আয় হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন