দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৫৪৪৭ টাকা

Liberty News Desk
ফাইল ছবি

টানা চার দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।

শনিবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম সমন্বয়ের ঘোষণা দেয়। আজ রোববার (১৬ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা করা হয়েছিল।

সর্বশেষ সমন্বয় অনুযায়ী এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার বৃদ্ধি করা হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ২৪ বার। গত বছর মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়েছিল—যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন