নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

নভেম্বরের প্রথম তিন দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে এসেছে উল্লখযোগ্য প্রবৃদ্ধি। এ সময়ের মধ্যে দেশে এসেছে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম তিন দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮.৯ শতাংশ বেশি। গত বছর একই সময়ে এসেছিল ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে (১ জুলাই–৩ নভেম্বর) পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।

এছাড়া ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০.১৪ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন