অক্টোবরে রেমিট্যান্স এলো ৩১ হাজার ২১০ কোটি টাকা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ২১০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসেবে হিসাব করা হয়েছে)।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার দেশে এসেছে।

অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসী আয়ে সবচেয়ে এগিয়ে—তাদের মাধ্যমে দেশে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

তবে অক্টোবর মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

একইভাবে বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকেও এ মাসে কোনো প্রবাসী আয় পাওয়া যায়নি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন