দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন ঘটেছে। এক দিনে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ১০ হাজার টাকারও বেশি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে উল্লেখযোগ্য হ্রাস ঘটায় সার্বিক মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, যা আগের চেয়ে ১০ হাজার ৪৭৪ টাকা কম।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন