বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে স্থিতিশীল

Liberty News Desk
ছবি সংগৃহীত

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে হঠাৎ করেই স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনবিষয়ক মন্তব্য ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এর জন্য দামের এই পতন ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ২১১ দশমিক ৪৮ ডলারে নেমে আসে। এর আগে সেশনের মধ্যে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলারে। বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ ৪ হাজার ৩০০ ডলার সীমা অতিক্রম করেছিল। তা সত্ত্বেও সপ্তাহজুড়ে মোট দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।

তবে আন্তর্জাতিক বাজারে এমন পতনের প্রভাব বাংলাদেশের বাজারে এখনো পড়েনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৪ অক্টোবর প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে, যা এখনও বহাল আছে।

রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন