চলতি মাসের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার

Liberty News Desk
ফাইল ছবি

চলতি বছরের আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

গত অর্থবছর শেষে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বোচ্চ ৪৭৩ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরব থেকে এসেছে ৪২৬ কোটি ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪১৬ কোটি ডলার।

এ ছাড়া রেমিট্যান্স প্রেরণের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন