পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন দিতে হবে না

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে পাঁচ ধরনের করদাতাকে মুক্তি দিয়েছে। অন্য সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক থাকবে। ছাড়প্রাপ্ত করদাতাদের মধ্যে রয়েছে প্রবীণ ব্যক্তিরাও।

সোমবার (১১ আগস্ট) এনবিআর এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে।

এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক ঘোষণা করেছে।

তবে নিম্নলিখিত পাঁচ শ্রেণির করদাতারা অনলাইনে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পেয়েছেন—
১. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অসচ্ছল বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ প্রমাণের শর্তে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
তারা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে ৩ আগস্ট থেকে দেশের সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য (www.etaxnbr.gov.bd) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল।

বিশেষ আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তারা কাগজপত্রের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন