জুলাইয়ে মূল্যস্ফীতির হার খানিকটা বেড়েছে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে দেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে, যেখানে জুন মাসে এ হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জুলাই মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত জুন মাসে যে মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল, তা ছিল গত প্রায় তিন বছরে সর্বনিম্ন। তবে জুলাই মাসে সেই হার আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৩৮ শতাংশ। উভয় খাতেই আগের মাসের তুলনায় মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে।

গত তিন বছর ধরে দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ, যা অর্থনৈতিক চাপের একটি বড় নির্দেশক হিসেবে দেখা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন