বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

Liberty News Desk
সংগৃহীত ছবি

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই হামলা ঠেকাতে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, স্বাস্থ্যসেবা খাত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার টার্গেট হতে পারে। দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে এমন হুমকির বার্তা পাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

চিঠিতে ১৪টি জরুরি করণীয়র মধ্যে রয়েছে:

  • সার্ভার, সফটওয়্যার ও ডেটাবেইস নিয়মিত হালনাগাদ রাখা
  • অপ্রয়োজনীয় পোর্ট ও সেবা বন্ধ করা
  • ব্যবহারকারীদের জন্য অনুমতিভিত্তিক অ্যাকসেস নিয়ন্ত্রণ
  • নিয়মিত ও নিরাপদ ব্যাকআপ নিশ্চিত করা
  • ৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণ (৩ কপি, ২টি আলাদা মিডিয়া, ১টি অফসাইট)
  • সব সিস্টেমে শক্তিশালী পাসওয়ার্ড এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা
  • লগ মনিটরিং ও অডিট ট্রেইল সংরক্ষণ
  • জরুরি সাইবার রেসপন্স টিম প্রস্তুত রাখা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সতর্কতা শুধু সাময়িক কোনো ঝুঁকি নয়, বরং ভবিষ্যতের জন্যও প্রস্তুত থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্দেশনাগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, অতীতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলার শিকার হওয়ার নজির রয়েছে। ফলে এবার আগেভাগেই ব্যাপক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন