জুলাইয়ের ২৬ দিনেই ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স

Liberty News Desk
ফাইল ছবি

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাসের বাকি সময়েও এ প্রবণতা অব্যাহত থাকলে জুলাই শেষে রেমিট্যান্স ছাড়িয়ে যেতে পারে ২৩০ কোটি ডলার।
২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্যসমাপ্ত অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স। ধারাবাহিক এই বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

সবশেষ জুন মাসে রেমিট্যান্স এসেছে ২.৮২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার প্রবণতা বেড়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, নগদ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে এ সাফল্য এসেছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তারা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন