বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ নতুন ড্রেসকোড

Liberty News Desk
ফাইল ছবি

সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ড্রেসকোড নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না বাধ্যতামূলক করা হয়েছে। শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক, লেগিংস, চটকদার হিজাব এবং নন-ফরমাল জুতা-স্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ কর্মীদের জন্য লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট ও জুতা নির্ধারণ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট।

২১ জুলাই জারি করা নির্দেশনায় বলা হয়, ফরমাল স্যান্ডেল বা জুতা পরতে হবে। হিজাব পরলে তা হতে হবে সাদামাটা রঙের, তবে হিজাব বাধ্যতামূলক নয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ড্রেসকোড চালুর পেছনে ব্যাখ্যা দিয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “সবাইকে একটি ছাঁচে আনতেই এ নির্দেশনা। কেউ অশালীন পোশাক পরতেন না, তবে শৃঙ্খলা ও সাম্যের পরিবেশ নিশ্চিত করতেই এটি দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সম্প্রতি ব্যাংকে অনেক তরুণ কর্মকর্তা যোগ দিয়েছেন, যাদের অনেকেই সদ্য বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে এসেছেন। এদের মধ্যে অনেক সময় ‘ক্যাম্পাসমুখী’ আচরণ দেখা যায়। এমন প্রবণতা ঠেকাতে নতুন ড্রেসকোড চালু করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এ নির্দেশনা শুধুমাত্র অফিসের জন্য প্রযোজ্য। কেউ ব্যক্তিগত জীবনে কী পরবেন, তাতে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন