উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

Liberty News Desk
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট চিন্তাবীদ ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’তে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের ‘প্রবর্তনা’ নামক প্রতিষ্ঠানটির ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। পুলিশ ও সেনা সদস্যরা সেখান থেকে একটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান সমকালকে জানান, কে বা কারা পেট্রোল বোমাটি নিক্ষেপ করেছে এবং কেন এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরানোর পরও তা পুরোপুরি জ্বলে ওঠেনি। টিনের চালার ওপর থেকে বোতলটি উদ্ধার করা হয়েছে।

এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এলএনডি/বিজি

TAGGED:
শেয়ার করুন