খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় বান্ধবী আটক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তনিমা তন্বি নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই তরুণীর ভাড়া বাসায় গুলির ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির ওসি তৈমুর ইসলাম রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে জানান, তনিমা তন্বিকে আটক করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গুলিবিদ্ধ মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম ঝুমুর। তিনি বলেন, তার স্বামীকে কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা জানতে হলে তন্বি ও তার স্বামী মিরাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

তিনি অভিযোগ করেন, রোববার রাতে তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সোমবার সকালে তারা জানতে পারেন, মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

ভুক্তভোগীর স্ত্রী আরও বলেন, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারা এই হামলার সঙ্গে জড়িত। পুরো ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন