সাবেক এমপি ডিউক চৌধুরীর ভাই গ্রেপ্তার

Liberty News Desk

সাবেক সংসদ সদস্য এবং নিষ্ক্রিয় ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর পলাতক ভাই লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে বগুড়া থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন আইন ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে।

রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে লিংকনকে ধরা হয়। তিনি জানান, বদরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে লিংকনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। পাশাপাশি ৫ আগস্টের পর সরকারবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাস দমন আইনের আওতায়ও মামলা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, লিংকন চৌধুরী রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক এমপি ও যুবলীগ নেতা আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে ঠিকাদারি ব্যবসায় তার প্রভাব ছিল বলে জানা যায়। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুর অঞ্চলে অর্থায়নকারী একটি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও তাকে চিহ্নিত করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন