নাশকতার পরিকল্পনা : আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত অভিযোগে মোট ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। এর আগের দিন শনিবার (১৫ নভেম্বর) রাতে জেলায় পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শহরে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টমছমব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার আরও কয়েকটি জায়গা থেকে ১৫ জনকে ধরা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, বিভিন্ন স্পটে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। মিছিল শুরুর আগেই সংশ্লিষ্টদের আটক করা হয়।

এসপি নাজির আহমেদ খান বলেন, কুমিল্লায় অরাজকতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪৪ জনকে আটক করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন