রাজধানীর পৃথক ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানীর মিরপুর এবং হাতিরঝিল এলাকার তিনটি ভিন্ন স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনাগুলো ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মিরপুরের বিআরটিএ কার্যালয়ের কাছাকাছি বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।

এর প্রায় এক ঘণ্টা পর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়, যাতে একটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সেখানে কেউ আহত হয়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিকটে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ওসি মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত পাঁচ দিনে সারাদেশে কমপক্ষে ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই গণপরিবহনকে লক্ষ্য করে। পাশাপাশি বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও নজরে এসেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন