বিচারকের ছেলে হত্যা মামলায় লিমন ৫ দিনের রিমান্ডে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় গ্রেপ্তার লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেছে আদালত।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়া এলাকার এইচ এম সোলায়মান শহীদের ছেলে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হন অভিযুক্ত লিমন এবং তাওসিফের মা তাসমিন নাহার লুসী। পরে দু’জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) নিহত তাওসিফের বাবা আব্দুর রহমান রাজপাড়া থানায় গিয়ে লিমনকে একমাত্র অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন