রাজধানীতে হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তারা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, “আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি। নিহতের পরিচয়ও প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার পরিচিত ফাইজুল হক অপু। তিনি জানান, “নিহতের ফোন থেকে কেউ আমাকে ঘটনাটি জানায়। আমি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে তাকে শনাক্ত করি।”

নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বাবার নাম এস. এম. ইকবাল এবং বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন