হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবে।

এর আগে, গত ২৯ আগস্ট মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক হাসিব উল্লাহ পিয়াস তার জামিন আবেদন নাকচ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন। ওই সময় উপস্থিত কিছু ব্যক্তি আওয়ামী লীগবিরোধী স্লোগান দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, “মঞ্চ ৭১” সংগঠনটি গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ ও ষড়যন্ত্র মোকাবিলার উদ্দেশ্যে। সংগঠনের অংশ হিসেবে ওই গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়, যেখানে প্রায় ৭০-৮০ জন উপস্থিত ছিলেন।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকী এমন বক্তব্য দেন, যা দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির প্ররোচনা হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে তাকে ও অন্যান্য অংশগ্রহণকারীদের পুলিশ হেফাজতে নেয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন