নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

Liberty News Desk
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—রায়পুরার সায়দাবাদ গ্রামের ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজি সামছুল মিয়ার ছেলে মো. মোস্তফা (৩৮), দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিনের ছেলে আয়নাল (৩৮), জাকের হোসেনের ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ. সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯) ও খলিল রহমানের ছেলে মো. বাছেদ (৪০)। তাদের সবার বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার ভোরে সামাজিক বিরোধ ও সংঘর্ষের ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-১১ সদস্যরা অভিযান চালায়।

অভিযানের সময় শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন