শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলিতে মিলল ৬৩৭৮ পিস ইয়াবা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের তথ্যমতে, শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০), তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পান্নু হাওলাদার স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে করে ইয়াবা বহন করেছেন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেটে মোড়ানো ইয়াবা বের করা হয়। এগুলো খুলে গণনা করলে মোট ৬৩৭৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন