সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫১৫

Liberty News Desk
ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১ হাজার ৩৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১টি বিদেশি পিস্তল, ১টি পুরোনো রিভলভার, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় এলজি, ১টি মরিচাযুক্ত পুরাতন এলজি, ৬ রাউন্ড গুলি, ১টি স্টিলের ধারালো চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের বাটযুক্ত কিরিচ এবং আরও ৫টি কিরিচ উদ্ধার করে।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন