দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

Liberty News Desk
ফাইল ছবি

সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চলা অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮৭ জন এবং বিভিন্ন অপরাধে আরও ৫২৫ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন