রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এস কে নাসিম (৩২)–কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেফতারকৃত নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বাসিন্দা। তিনি কুখ্যাত সন্ত্রাসী এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এস কে নাসিম পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, নাসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এলএনডি/এমআর






