বিকাশ, নগদ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Liberty News Desk

নাটোরের লালপুরে বিকাশ, নগদ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০) এবং বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০)।

অভিযানে তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি সিমকার্ড, ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মোবাইল প্রতারণা ও হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “হ্যাকিং ও প্রতারণা রোধে জনসচেতনতার বিকল্প নেই। সবাইকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন