পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭২৬

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৮৫ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৫৪১ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন