রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১২৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, আর ৫৫৯ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, অভিযানের সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।
এলএনডি/এমআর






