শাহবাগ থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার বিভিন্ন স্থানে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত পৌনে ১২টার মধ্যে পৃথক স্থানে এসব মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডের ওপর এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরেকজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে, কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও প্রায় ৪০ বছর। হাসপাতাল নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ইলিয়াস কবির, গোলাম রসুল পারভেজ ও মো. একরামুল হক ঘটনাস্থলগুলোতে উপস্থিত ছিলেন। তারা জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য মেলেনি। পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তিনটি ঘটনাতেই শাহবাগ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন