পুলিশের বিশেষ অভিযানে ১৬৩২ জন গ্রেপ্তার

Liberty News Desk
ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে আরও ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি তরবারি, ১টি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ এবং ১টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন