ঢাবি থেকে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক হওয়া ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

সেদিন সকালে টিএসসি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে। পরে শাহবাগ থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসানের আবেদনে উল্লেখ করা হয়, ডাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদার থাকা অবস্থায় জাহিদ টিএসসির কাছে ঘোরাফেরা করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে সাংবাদিক দাবি করলেও বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভোট চলাকালে প্রবেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, যা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে হতে পারে। এজন্য তাকে আদালতে প্রেরণ করা হয় এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

শুনানির সময় আসামিপক্ষে জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন