আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডাকাতির সাথে জড়িত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্য ভুয়া ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয়ে ডাকাতি করছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় সাতজনকে আটক করার পর এ তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোলাপশাহ মাজার এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি মাইক্রোবাস, হ্যান্ডকাফসহ পুলিশের মতো ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সবার বিরুদ্ধেই একাধিক (আট থেকে দশটি) মামলা রয়েছে।

ডিসি মাসুদ আলম আরও জানান, অভিযুক্তরা আগে থেকেই সোর্স দিয়ে ভুক্তভোগীর তথ্য সংগ্রহ করত। সাবেক বাহিনীর সদস্যরা থাকায় তারা পুলিশ বা সেনাবাহিনীর মতো আচরণ করতো, যার ফলে সাধারণ মানুষ সহজে প্রতারিত হতো।

এ ধরনের অপরাধী চক্র থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন