সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৯২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৬০৯ জনকে নানা অপরাধে আটক করা হয়েছে। অভিযানে একটি একনলা বন্দুক, চারটি এলজি, একটি কিরিচ ও দুটি বার্মিজ ছুরিও জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
এলএনডি/এমআর






