হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের শাহজাদপুর থানার একটি মামলায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে কয়েকজন যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার নামাজের পর আন্দোলন চলাকালে অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান ২২৩ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন