কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় হঠাৎ অভিযান চালায় প্রশাসন। অভিযোগ রয়েছে, তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। পরবর্তীতে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
কারামুক্ত হওয়ার পর আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিন চেয়ে আদালতে হাজির হলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলএনডি/এমআর






