সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭০ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে পরিচালিত এ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
এলএনডি/এমআর






