সারাদেশে বিশেষ অভিযানে ১ হাজার ৭২৭ জন গ্রেপ্তার

Liberty News Desk
ফাইল ছবি

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযানে পুলিশ উদ্ধার করেছে ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা এবং ১টি কার্তুজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন