ঝিনাইদহের সাবেক এমপি অপু গ্রেপ্তার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা বিএনপি সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শফিকুল ইসলাম অপুকে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে এবং সোমবার (১৮ আগস্ট) সকালে আদালতে তোলা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন