বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
এলএনডি/এমআর






