৬০ কেজি গাঁজা ও ২টি প্রাইভেট কারসহ ২ দম্পতি আটক

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন—মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫), এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী চাদনী আক্তার (৩০)।

ডিবি-ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লালবাগ থানার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ৬০ কেজি গাঁজা, মাদক বিক্রির ২ লাখ টাকা ও গাড়িগুলো জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করছিলেন। চারজনের বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন