সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী পরিচালিত এই অভিযানে মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১,২০৩ জন এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় দেশীয় একনলা বন্দুক, পিস্তল, রাইফেল, দেশীয় এলজি, ম্যাগাজিন, গুলি এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
এলএনডি/এমআর






