প্রিজন ভ্যান থেকে অধ্যাপক কলিমউল্লাহর আজব কাণ্ড!

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই নির্দেশ দেন। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে একটি নীল রঙের প্রিজন ভ্যানে তোলা হয়।

প্রিজন ভ্যানে ওঠার সময় দেখা যায়, অধ্যাপক কলিমুল্লাহ ভ্যানের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলছেন। তার মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ। স্বজনরাও তাকে সাহস দেওয়ার চেষ্টা করছিলেন।

ভ্যানে ওঠার আগে এক স্বজন তাকে হাতঘড়ি খুলে দিতে বললে তিনি সেটি লোহার ফাঁক দিয়ে নিচে ফেলেন, পরে একজন স্বজন তা কুড়িয়ে নেন। একইভাবে কলিমুল্লাহ তার পকেটের কলম ও হাতে থাকা একটি আংটিও স্বজনদের হাতে তুলে দেন।

সবশেষে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে রওনা দেয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন