রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়।
রোববার (৩ আগস্ট) সকালে এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারও কারও নামে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।
তবে এখনও গ্রেপ্তারকৃতদের নাম, পরিচয় বা মামলা–সংক্রান্ত বিস্তারিত জানানো হয়নি।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






