নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার পলাতক আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। তাকে রোববার (২০ জুলাই) দেশে আনা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর ইউনিট ইনচার্জ ও অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন।
তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষদিকে হারুনুর রশিদ খানের নিজ বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় মহসিন মিয়াসহ আরও দুজন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মারা যান তিনি। ঘটনার পরপরই তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
২০২৩ সালের ২৩ জুন নরসিংদীর সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পরপরই মামলার অন্যতম আসামি মহসিন মিয়া পালিয়ে দুবাইয়ে আশ্রয় নেয়।
পিবিআইয়ের অনুসন্ধানে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ইন্টারপোলের সহায়তায় তাকে ২০ জুলাই গ্রেফতার করে দেশে আনা হয়। পরদিন, ২১ জুলাই আদালতে হাজির করা হলে মহসিন হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, মামলার অন্য আসামিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






