জুলাই হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে হাজির

Liberty News Desk
ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আজ সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়।

পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই তালিকায় আরও আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক ৯ মন্ত্রী, এমপি এবং পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাতটি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে এসব সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রসিকিউশন জানায মামলাতেই তারা সময় আবেদন করবেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন