গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৬৪

Liberty News Desk
ফাইল ছবি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় চলমান কারফিউর মধ্যে ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে মুকসুদপুরে ৬৬ জন, গোপালগঞ্জ সদরে ৪৫, কাশিয়ানীতে ২৪, টুঙ্গিপাড়ায় ১৭ ও কোটালীপাড়া থেকে ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকালের মধ্যে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান।

গত বুধবার সংঘাতের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল রাখা হয়। পরে আবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখার ঘোষণা দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন